খবর লাইভ : আমফানের পরে তিনি এসেছিলেন। যশের পরেও তিনি আসছেন। সবকিছু ঠিক থাকলে শুক্রুবার বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যশের জেরে বাংলার ক্ষয়ক্ষতি ক্ষতিয়ে দেখতেই আসছেন তিনি। রাজ্য বিধানসভা নির্বাচনে হারের পর এটাই প্রথম মোদির বঙ্গসফর হতে চলেছে। মনে করা হচ্ছেল এবারও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই হেলিকপ্টারে করে যশ কবলিত বাংলার দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৮পরগনা পরিদর্শন করবেন। হয়তো প্রাথমিকভাবে কিছু আর্থিক সাহায্যও ঘোষনা করতে পারেন। তবে এই বিষয়ে বিশদে এখনও কিছু জানা যায়নি।
আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এসে কলাইকুণ্ডায় নামবেন প্রধানমন্ত্রী। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। অন্যদিকে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জ, সাগর ও দিঘার দুর্গত এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করার কথা। বুধবারই নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির কথা জানিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধানমন্ত্রী আচমকাই রাজ্য সফরে চলে আসায় সেই পরিকল্পনায় খানিক বদল আসতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে দিঘায় আসতে পারেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে দিঘা থেকে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইবেন। সেক্ষেত্রে শনিবার সকালে দিঘার পর্যদুস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, কেন্দ্রের সাহায্যের টাকা নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। সাইক্লোনের আগে অমিত শাহের সঙ্গে ছিল তাঁর ভার্চুয়াল বৈঠক। বৈঠকের পর ত্রাণের টাকা নিয়ে দ্বিচারিতার অভিযোগ তোলেন মমতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…