Categories: National

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৪৫৪ জন

খবর লাইভ : ধীরে ধীরে কমছে করোনার দৈনিক সংক্রমণ। কিন্ত‍ু মৃত্যুর গ্রাফ চিন্তা বাড়াচ্ছে। আর এই নিয়েই চিন্তিত চিকিৎসক মহল। আজ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৩১৫ জন। কিন্তু গতকালের তুলনায় একলাফে বেড়ে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর পরিসংখ্যান খুবই চিন্তার বলে মনে করছে স্বাস্থ্যমহল।

দিকে দিকে চিকিৎসকদের মনে প্রশ্ন উঠছে, ভারতেই অতিরিক্ত রেমডিসিভির, স্টেরয়েড ব্যবহারের জন্য ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা? তা নিয়ে আলোচনাও চলছে নানা মহলে। তবে করোনা থেকে মুক্ত হয়ে দ্রুত সুস্থ হচ্ছেন অনেকেই। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ লক্ষ ২ হাজার ৫৪৪ জন। এই মূহূর্তে দেশে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬ জন। দেশে মোট ২ কোটি ৩৭ লক্ষ ২৮ হাজার ১১ জন করোনা সংক্রমণের হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত ১৯ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৯৬২ জন টিকা পেয়েছেন ভারতে। তবে পর্যাপ্ত টিকার অভাবে দেশে ধীর গতিতে হচ্ছে টিকাকরণের প্রক্রিয়া। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৪৫৪ জন যার জেরে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে পোঁছাল ৩ লক্ষ ৩ হাজার ৭২০ জনে।

করোনা মোকাবিলায় কার্যত দিশেহারা দেশ। তার উপর ভ্যাকসিন ও অক্সিজেনের আকাল দেশের মানুষদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। করোনার সঙ্গে লড়াইয়ে ভ্যাকসিন অপ্রতুল। তবে দেশীয় দুই ভ্যাকসিনের পাশাপাশি দেশের হাতে এসেছে আরও এক অস্ত্র ‘স্পুটনিক ভি’। ইতিমধ্যেই হায়দরাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ডঃ রেড্ডির ল্যাবরটরিতে ট্রায়াল চলছে এই টিকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago