খবর লাইভ : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। যা সামাল দিতে হিমশিম গোটা দেশ। চারিদিকে মৃত্যুর হাহাকার। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। এই অবস্থায় নতুন ভাইরাসের হদিশ মিলল। যা আসছে কুকুর থেকে! মালয়েশিয়ায় এই নতুন ভাইরাসের সন্ধান মিলেছে।
দ্যা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ তে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মালয়েশিয়াতে এক শিশু ভর্তি হয়। তার দেহে প্রথম সন্ধান পাওয়া যায় ওই নয়া প্রজাতির। গবেষকদের দাবি, সেটি কুকুরের শরীর থেকে ছড়ায়। ‘ক্লিনিক্যাল ইনফেকশিয়াস ডিজিজ’ একটি রিসার্চ পেপার বলছে, মালয়েশিয়ার হাসপাতালে রোগীদের নমুনা পরীক্ষা করা হয়। রোগীদের লক্ষণ নিউমোনিয়ার মত। সেই নমুনা পরীক্ষায় ধরা পড়েছে রোগীরা কুকুরের ভাইরাসে আক্রান্ত।
এই বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে ভারতের চিকিৎসকদের। কারণ ভারতের মতো দেশে যেখানে দু’পা অন্তর পথে-ঘাটে কুকুর, যত্রতত্র তারা ঘুরে বেড়ায় সেখানে এদের থেকে সংক্রমণ ছড়ালে তা কতটা বিপদজনক হয়ে উঠতে পারে! এর পরিণামই বা কী হতে পারে! ভেবে সিউরে উঠছেন প্রাণীবিদরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…