খবর লাইভ : একে করোনায় রক্ষে নেই। তারপর দোসর হিসেবে ব্ল্যাক ফাঙ্গাস। শুধু রাজস্থান নয়, ব্ল্যাক ফাঙ্গাস হানা দিয়েছে দিল্লি, কর্ণাটক, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ দেশের বেশিরভাগ রাজ্যেই। মরুশহর রাজস্থান ও তেলেঙ্গানা ইতিমধ্যেই এই রোগকে মহামারী বলে ঘোষণা করেছে। এবার সতর্ক হল কেন্দ্রও। রাজ্যগুলিকে ব্ল্যাক ফাঙ্গার রোগটিকে মহামারী আইনের আওতায় আনার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সব রাজ্যকেও নির্দেশ দিয়েছে এই রোগকে মহামারী ঘোষণা করার। পাশাপাশি আক্রান্তদের রিপোর্ট দিল্লি পাঠাতে হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
দেশজুড়ে দ্বৈত সমস্যা। ধীরে ধীরে জাঁকিয়ে বসছে মিউকরমাইকোসিস। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ৯০ জনের মৃত্যু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে। রাজস্থানে ১০০-রও বেশি করোনা রোগীর দেহে এই ছত্রাক বাসা বেঁধেছে। দিল্লি সহ একাধিক রাজ্যে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের মধ্যেও দেখা দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম স্বাস্থ্য সচিব লব আগরওয়াল চিঠি দিয়ে রাজ্যগুলিকে জানিয়েছেন, প্রত্যেক সরকারি, বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৯০ জনের। তবে কীভাবে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস চিহ্নিত করা যাবে, তার চিকিৎসাই বা কীভাবে করা হবে, তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে এইমস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…