Categories: National

২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু করোনায়

খবর লাইভ : গত ২ দিন ধরে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা কম হওয়ায় স্বস্তি মিললেও, চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। ফের গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৫২৯ জন।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৫২৯ জনের। দেশে এখনো পর্যন্ত করোনার বলি ২,৮৩,২৪৮ জন। ২৪ ঘণ্টায় দেশে ২,৬৭,৩৩৪ করোনা আক্রান্ত হয়েছেন। দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৪,৯৬,৩৩০। দেশে মোট সুস্থ হয়েছেন ২,১৯,৮৬,৩৬৩ জন। মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৮,৫৮,০৯,৩০২ জনকে। যেভাবে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকমহলে।

করোনা মোকাবিলায় কার্যত দিশেহারা দেশ। তার ওপর ভ্যাকসিন ও অক্সিজেনের আকাল। যা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। দৈনিক সংক্রমণের গ্রাফ কমানো গেলেও, মৃত্যু মিছিলকে থামানো যাচ্ছে না। কর্ণাটক, তামিলনাড়ু, কেরল কিংবা পশ্চিমবঙ্গ, উড়িষ্যাতে সংক্রমণের বাড়বৃদ্ধি চিন্তায় রেখেছে স্বাস্থ্য মন্ত্রককে। পরিস্থিতি সামাল দিতে আজ ভোর ৫ টা থেকে ১ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে উড়িষ্যা সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago