Categories: National

তাউটের দাপটে ছাড়খাড় গুজরাত, পরিস্থিতি আকাশপথে পরিদর্শন প্রধানমন্ত্রীর

খবর লাইভ : ঘূর্ণিঝড় তাউটের জেরে লন্ডভন্ড মোদি রাজ্য। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার আকাশপথে গুজরাত উপকূল পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আকাশপথে ঘুরে দেখলেন বিধ্বস্ত এলাকার চিত্র। তাঁর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সাইক্লোন বিধ্বস্ত রাজ্যের জন্য ১০০০ কোটির সাহায্য ঘোষণা করেন তিনি।  শেষ পাওয়া খবর অনুযায়ী, শুধুমাত্র গুজরাটেই কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে তাউটের তাণ্ডবে।

এদিন প্রধানমন্ত্রী পরিদর্শন করেন উনা, জাফরাবাদ ও মহুভার মতো বিধ্বস্ত এলাকাগুলি।  এরপরই সাইক্লোন বিধ্বস্ত রাজ্যের জন্য ১০০০ কোটির সাহায্য ঘোষণা করেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যে ১৬ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত, ৪০ হাজারের বেশি গাছ এবং ১ হাজারের বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বুধবার সময় লাগবে। সাইক্লোনের তাণ্ডবে গুজরাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫। আজই সরকারের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। গুজরাতের ১২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাউটের দাপটে। তবে বিদ্যুতের খুঁটি উপড়ে পরার কারণে ওই অঞ্চলগুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে কতদিন লাগবে তা কেউই নির্দিষ্ট করে বলতে পারছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago