Categories: State

শুক্রবার থেকেই আসছে দুয়ারে রেশন

খবর লাইভ : ২১ এর মহারণে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে মূল চমক ছিল ‘দুয়ারে রেশন’। সেই প্রতিশ্রুতি দেন স্বয়ং তৃণমূল নেত্রী। ২১৩টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রকল্প বাস্তবায়ন করার পালা, কথা রাখার পালা। করোনা বিধি মেনেই আগামী শুক্রবার থেকে রাজ্যের কিছু জায়গায় পরীক্ষামূলক ভাবে শুরু হবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প।

২০২০ মাঝামাঝিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন একবছর বিনামূল্যে রেশন পাবে রাজ্যের মানুষ। তারপর রাজ্যে ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই এই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও দিল্লি মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। যাতে উপকৃত হয়েছেন বহু মানুষ। সেই চিন্তাভাবনাকেই বাস্তবায়িত করতে পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে এই জনমুখী প্রকল্প। বিশেষত এই করোনা অতিমারীতে এই প্রকল্পকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষ নিজের ঘরের বাইরে পা রাখতে ভয় পাচ্ছেন। ঠিক তখনই বাড়ির দোড়গোরায় এই জনমুখী প্রকল্প শুরু হওয়ার খবরে খুশি সাধারণ মানুষ।

রেশনে যে পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়া হয় ‘দুয়ারে রেশন’ সেই পরিমাণ সব জিনিস দেওয়া হবে। এনিয়ে সোমবার রাজ্যের রেশন ডিলারদের সঙ্গে খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের আধিকারিকরা আলোচনায় বসেছিলেন। কীভাবে এত সংখ্যক মানুষদের কাছে সহজে সবরকম বিতর্ক এড়িয়ে পৌঁছে দেওয়া হবে রেশন, তাই নিয়ে একটি প্রাথমিক রূপরেখা তৈরি করা গিয়েছে বলে সূত্রের খবর। প্রথম ১৫ দিন রেশন দোকান থেকেই এই প্রকল্পের জন্য খাদ্যসামগ্রী সরবরাহ করবেন রেশন ডিলাররা। প্যাকেজিং বাবদও আলাদা খরচ দেবে রাজ্যসরকার। তবে এই প্রকল্পের আওতায় আপাতত বাদ রাখা হয়েছে উত্তরবঙ্গ ও পাহাড়কে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago