খবর লাইভ : প্রেসিডেন্সি জেলে মারাত্মক অসুস্থ রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী। মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় আপাতত চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে। তবে সিবিআই এখন চেষ্টা করছে ধৃত চার নেতাকে নিয়ে দ্রুত বাংলা ছাড়তে।
রাজ্যের চার দাপুটে নেতার জামিনে স্থগিতাদেশের পরই তাঁদেরকে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেলে। উত্তম কুমার স্পেশ্যাল সেলে রাখা হয় চার নেতাকে। এঁদের মধ্যে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে রাখা হয় দুটি আলাদা আলাদা ঘরে। অপর দুটি ঘরে রাখার ব্যবস্থা করা হয় রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রীকে। জেল সূত্রে খবর, সেখানে মদন ও শোভন সারা রাত জেগেই কাটান। কিন্তু জেলে যাওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। অসুস্থ বোধ করতেই দ্রুত আনা হয় এসএসকেএম হাসপাতালে। পাশাপাশি দুই মন্ত্রীকেও হাসপাতালে আনা হয় চেকআপ করানোর জন্য। এই দুই মন্ত্রীকে চেকআপের পরে প্রেসিডেন্সি জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও হাসপাতালেরই উডবার্ন ওয়ার্ডে মদন ও শোভনকে ভর্তি করা হয়। প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদনকে ১০৩ নম্বর কেবিনে ও প্রাক্তন মেয়র শোভনকে ১০৫ নম্বর রুমে রাখা হয়। সেখানেই ভোর রাতে তাঁদের শ্বাসকষ্ট শুরু হলে দুজনকেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। এদিন সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুই নেতাই আপাতত স্থিতিশীল রয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…