Categories: State

চলে গেলেন সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

খবর লাইভ : ‘নমস্কার আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত।’ এই কণ্ঠ স্বর আর কোনও দিন শোনা যাবে না। কারণ না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৬ বছর। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাত ৯টা ২৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি ২৪ ঘণ্টার সম্পাদক। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে খবর, গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হন তিনি। কিছুদিন আগেই ভর্তি হন হাসপাতালে। বাড়িতেও ফিরেছিলেন তিনি। এরপর নতুন করে জ্বর আসায় ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। প্রথমে ভেন্টিলেশন এবং পরে একমো সাপোর্ট দেওয়া হয়। রবিবার রাতেই মৃত্যুর কাছে হার মানেন তিনি।

প্রেসিডেন্সি কলেজে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। ফাস্ট ক্লাস ফাস্ট। জীবনে অনেক কিছুই করতে পারতেন। তবে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কেরিয়ার শুরু হয় আনন্দবাজার পত্রিকায়। এরপর টেলিভিশন দুনিয়ায় পা রাখেন তিনি। ‘ই টিভি’ বাংলা থেকে শুরু হয় নতুন জীবন। তার পর ‘আকাশ বাংলা’। তারপরই যাত্রা শুরু হয় ‘২৪ ঘণ্টা’য়। সান্ধ্য বিতর্কে মানুষের কথা, অভাব-অভিযোগ নিয়ে রাজনৈতিক দলের নেতানেত্রীদের সোজাসুজি প্রশ্ন- অনুষ্ঠানের নাম ‘আপনার রায়’। একটা সময় এমন এলো যখন ‘আপনার রায়’ মানেই দর্শকরা বুঝে যেতেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত শো।

উল্লেখ্য, প্রয়াত বিশিষ্ট এই সাংবাদিক রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago