খবর লাইভ : ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার নতুন আশঙ্কার কথা শোনালেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডাঃ ভি কে পাল। দেশের ৮০ শতাংশ নাগরিক আগামিদিনে করোনা সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ভি কে পাল জানিয়েছেন, আগামী দিনে করোনা ভাইরাসের আরও ব্যাপক সংক্রমণ রুখতে জাতীয় স্তরে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এছাড়া সংক্রমণ রুখতে নেওয়া হবে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তরফে লাগাতার অভিযোগ করা হচ্ছে, কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। একই সমালোচনা শোনা গেছে বিদেশের সংবাদমাধ্যমগুলিতেও। তবে এহেন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নীতি আয়োগের এই সদস্য ।
তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার কোভিড মোকাবিলায় লাগাতার সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশবাসীকে আশ্বস্ত করেছেন ঘাবড়ানোর কোনও কারণ নেই। স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকা উচিত। করোনার বিরুদ্ধে লড়াই চালাতে হবে। সেই সঙ্গে চিকিৎসক পালের আশঙ্কা, দেশের ৮০ শতাংশ নাগরিক আগামিদিনে করোনা সংক্রমিত হতে পারেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…