Categories: District

অ্যাম্বুল্যান্স ভাড়া আকাশছোঁয়া! সোনার হার বন্ধক রেখে বিল মেটালেন করোনা আক্রান্তের স্ত্রী

খবর লাইভ : মাত্র ৬ ঘণ্টার জন্য অ্যাম্বুল্যান্স ভাড়া ৩৩ হাজার! করোনা আক্রান্ত স্বামীকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে গলার হার বন্ধক রাখলেন হুগলির কোন্নগরের এক যুবতী।

দিন কয়েক থেকেই অভিযোগ উঠছে, ‘ঝোপ বুঝে কোপ’ মারছেন অ্যাম্বুল্যান্স চালকরা। কোভিড রোগীদের পরিবারের অসহায়তার ফায়দা তুলছে অনেকেই। দমদমের অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদানকারী একটি সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন কোন্নগরের এক যুবতী। অভিযোগ, এই হাসপাতাল তো কখনও সেই হাসপাতালে ঘুরলেও কোভিড আক্রান্ত স্বামীকে ভর্তি করাতে পারেননি অসহায় স্ত্রী। উল্টে অ্যাম্বুল্যান্স এর ভাড়া মেটাতে সোনার হার বন্ধক রাখতে হলো তাঁকে।

ঠিক কী অভিযোগ? পরিবার সূত্রে খবর, মেহতাব আলম হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ আসে। অক্সিজেনের মাত্রা কমতে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয় তনুশ্রী মজুমদার নামে ওই যুবতীর স্বামীকে কোনও বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর। ওই অঞ্চলে কোনও সিসিইউ অ্যাম্বুল্যান্স না পেয়ে দমদমের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। ভাড়া হয় ১২ হাজার টাকা। কিন্তু ৬ ঘণ্টা ধরে কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেও সমস্যা মেটে নি। এরপরই ওই চালক ৩৩ হাজার টাকা চেয়ে বসেন বলে অভিযোগ। শত অনুরোধেও এক পয়সা ভাড়া কামাতে রাজি হননি চালক। নগদ অত টাকা না থাকায় নিজের গলার হার বন্ধক দিতে বাধ্য হন ওই যুবতী।

অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন অ্যাম্বুল্যান্স সংস্থার মালিক উত্তম ঘোষ। তিনি বলেন, “সিসিইউ অ্যাম্বুল্যান্স ভাড়া সাধারণ অ্যাম্বুল্যান্স এর থেকে বেশি। সেখানে চিকিৎসক, টেকনিশিয়ান উপস্থিত থাকেন। কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে অ্যাম্বুল্যান্সটি ফের হিন্দমোটরে ফিরে আসে। সেই অনুযায়ী ভাড়া নেওয়া হয়েছে। আমাকে বললে হয়তো ভাড়া কিছুটা কমানো যেত।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago