খবর লাইভ : দেশজুড়ে করোনার তাণ্ডবে টলমলে দেশ। তিন দিন গ্রাফ নিম্নমুখী হলেও ফের আজ ঊর্ধ্বমুখী। চারিদিকে হাহাকার। শ্মশানে পোড়ানোর জায়গা নেই। দেশে অতিমারী পরিস্থিতি সামাল দিতে বেশি সংক্রমিত জেলাগুলিতে ৬-৮ সপ্তাহ পূর্ণ লকডাউনের পক্ষেই সওয়াল করলেন দি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রধান চিকিৎসক বলরাম ভার্গভ।
একটি সাক্ষাৎকারে ভার্গভ বলেন, যেসব জেলাতে সংক্রমণের হার ১০ শতাংশের বেশি সেখানেই লকডাউন করা প্রয়োজন। দেশের চারভাগের তিনভাগ জেলাগুলিতে করোনায় সংক্রমিতের হার ১০ শতাংশেরও বেশি। সংক্রমণের হার ১০ শতাংশের নীচে নামলে তবেই লকডাউন তুলে দেওয়া যেতে পারে। নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো শহরে যে ভাবে সংক্রমণ বাড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে বৈকি!
লকডাউনের পক্ষে বলতে গিয়ে তাঁর আরও মত, একটা সময় দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশে পৌঁছে গিয়েছিল। যদি এই মুহূর্তে দিল্লিতে লকডাউন তুলে দেওয়া হয়, তার ফলাফল হবে ভয়ানক হবে। উল্লেখ্য ভার্গভই হলেন প্রথম সরকারি উচ্চপদস্থ আধিকারিক, যিনি দেশের লম্বা লকডাউনের কথা বললেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…