খবর লাইভ : রাজ্যে ভোট পরবর্তী হিংসা দমনে নতুন সরকারের প্রশংসা করল কলকাতা হাইকোর্ট। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে একটি জনস্বার্থ মামলা হয় আদালতে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ জানায়, শপথ নেওয়ার পর থেকে নতুন রাজ্য সরকার ভোট পরবর্তী হিংসা সফলভাবে প্রতিরোধ করতে পেরেছে। সেই সঙ্গে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্য শান্তিপূর্ণ রাখতে হবে।
ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। তাতে তিনি পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তোলেন। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কেন্দ্র-রাজ্য সকলকে এই সমস্যার মোকাবিলা করতে হবে।
অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের তরফে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। তাতে জানানো হয়, মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, ৮ মে পর্যন্ত রাজ্যে চারটি খুন হয়েছে। তার পরের দিন থেকে কোনও হিংসার ঘটনা ঘটেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…