খবর লাইভ : প্রশান্ত কিশোরকে সরকারি টাকায় বেতন। এই অভিযোগে রাজ্যকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। এরজেরে চরম সমস্যায় পঞ্জাবের অমরিন্দর সিংয়ের সরকার।
সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন প্রশান্ত কিশোর। সামনের বছরেই পঞ্জাবে ভোট। সেই দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু আইপ্যাককে কেন সরকারি টাকায় বেতন দেওয়া হবে? প্রশ্ন তুলে আদালতে একটি মামলা দায়ের হয়। প্রথমে এই মামলা পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে দায়ের হয়। মামলাটি হাইকোর্টে ধাক্কা খায়। আদালত জানায়, রাজ্য সরকারের সম্পূর্ণ অধিকার আছে নিজের উপদেষ্টা নির্বাচন করার। এরপরই এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।
শীর্ষ আদালতে মামলাকারীর আইনজীবী জানান, পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট আমাদের তথ্য ঠিকমতো না শুনেই মামলা খারিজ করে দেয়। এরপর রাজ্যের বক্তব্য শোনার পরেই একটি নোটিশ জারি করে দেশের শীর্ষ আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…