Categories: State

কেন্দ্রীয় নেতাদের ওপর আস্থা নেই দিলীপের, ঠারেঠোরে বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি

খবর লাইভ : দলের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির পদাধিকারীদের বৈঠকে তিনি বুঝিয়ে দিলেন, রাজ্যের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নাক গলানোর দরকার নেই।

এবারের বিধানসভা ভোটে বিজেপি আশানুরূপ ফল না করায়, অনেকেই কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। এবার রাখঢাকের দিন শেষ। সময় এসে গেছে সোজাসাপ্টা বলার। শুক্রবারের বৈঠকে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। বিজেপি সূত্রে খবর, “বৈঠকে দিলীপ ঘোষ কোনও রাখঢাক না করেই বলেছেন, “ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে দিল্লির নেতৃত্ব আমার কাছে জানতে চেয়েছিলেন তারা কীভাবে আমাদের সাহায্য করতে পারে। জবাবে আমি ওদের বলে দিয়েছি, এতদিন আপনারা অনেক সহযোগিতা করেছেন। তার জন্য ধন্যবাদ। এবার আমাদের বিষয়, আমাদেরকেই বুঝে নিতে দিন।”

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দিলীপের ওই মন্তব্য শুনে বৈঠকে উপস্থিত রাজ্য বিজেপি নেতারা হাততালি দিতে শুরু করেন। শুধু তাই নয়। বাংলার ভোট পরবর্তী হিংসা সরেজমিনে খতিয়ে দেখতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের একটি প্রতিনিধি দলের আগামী সপ্তাহে বাংলায় আসার কথা ছিল। বিজেপি সূত্রে খবর, রুদ্ধদ্বার ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ওই প্রতিনিধিদলের আপাতত আসার প্রয়োজন নেই সেটা দিল্লিকে জানিয়ে দেওয়া হবে। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে দিল্লির নেতারা যেন আর খবরদারি না করেন। ফলে ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের কোন প্রতিনিধিকে বাংলায় দেখা গেলেও, বিজেপির ভিন রাজ্যের নেতাদের বাংলার জেলায় জেলায় ঘুরে বেড়ানোর সম্ভাবনা কম বলে মনে করছে রাজনৈতিক মহল।

এমনকি বিজেপি সূত্রে এও খবর, ভোট পরবর্তী সন্ত্রাস প্রসঙ্গে রাজ্য বিজেপির অভিমত জানতে চাননি দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে বাংলার বিজেপি নেতাদের যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago