খবর লাইভ : তামিলনাড়ুতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ডিএমকে নেতা মুথুভেল করুণানিধি স্ট্যালিন। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল বানোয়ালি পুরোহিত। নগর উন্নয়ন মন্ত্রী হচ্ছেন কে এন নেহরু। আর রাজ্যের নতুন বস্ত্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন আর গান্ধি। অর্থাৎ একই মন্ত্রিসভায় পাশাপাশি বসবেন স্ট্যালিন-গান্ধি-নেহরু।
দশ বছর পর তামিল মসনদে ফের প্রত্যাবর্তন ডিএমকের। ২০০৯ সালে স্ট্যালিন প্রথমবার রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু দু’বছরের মধ্যেই পালাবদল। তারপর এই ১০ বছর করুণানিধিহীন দলকে একার ক্ষমতায় সামলেছেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে, অনেকগুলি চ্যালেঞ্জ নিয়ে এবার মাঠে নামতে হবে তাঁকে। তাঁর প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে, রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করা। কারণ দক্ষিণের রাজ্য গুলির মধ্যে তামিলনাড়ুর অবস্থা বেশ খারাপ। ইতিমধ্যেই সরকারি কর্তাদের সঙ্গে বৈঠক করে করোনা মোকাবিলার ব্লু প্রিন্ট তৈরি করেছেন স্ট্যালিন। অক্সিজেনের যোগান যাতে দ্রুত করা সম্ভব হয়, তার জন্য তুতিকোরিনে খুলে দেওয়া হয়েছে স্টার লাইট এর কারখানা।
অন্যদিকে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একেবারে ছিমছাম অনুষ্ঠানের মধ্যেই হতে চলেছে শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ছাড়া শপথ নেবেন মন্ত্রিসভার ৩৪ জন সদস্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…