খবর লাইভ : রাজ্য মন্ত্রিসভায় এবার কারা জায়গা পাচ্ছেন? এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বেশ কয়েকটি নতুন নাম। শোনা যাচ্ছে এটাও, কেবলমাত্র যোগ্য লোকেদেরই মন্ত্রী করা হবে। মন্ত্রী করার আগে সব দিক ভালো করে যাচাই করে নেওয়া হচ্ছে।
তৃণমূল সূত্রে খবর, পুরনো বয়স্ক মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকজনের নাম বাদ পড়তে চলেছে। তাদের জায়গায় দেখা যাবে অনেক নতুন মুখকে। আর এই ভাবেই দলের নতুন প্রজন্মকে সামনের সারিতে তুলে আনতে চাইছে তৃণমূল নেতৃত্ব। জেলা এবং উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে ভারসাম্য রক্ষা করে মন্ত্রিসভার সদস্য নির্বাচন করা হবে। রাজ্যের ভাবী মন্ত্রী হিসেবে কয়েকটি নাম সামনে আসছে। দলীয় সূত্রে খবর পশ্চিম মেদিনীপুর জেলা থেকে নির্বাচিত এক প্রবীণ বিধায়ক এবারের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। এর আগেও তিনি মন্ত্রী ছিলেন। পূর্ব মেদিনীপুর থেকে কমপক্ষে তিনজন মন্ত্রী হচ্ছেন। এর মধ্যে একজন টলিউডের প্রাক্তন নায়ক রয়েছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত দলের এক প্রাক্তন মন্ত্রী ফের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা থেকে জিতে আসা দুই নায়িকাকে মন্ত্রী করা হতে পারে। হুগলি থেকে নির্বাচিত প্রাক্তন এক মহিলা সাংসদ কে মন্ত্রী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ার এক প্রাক্তন তারকা ফুটবলারও ক্যাবিনেটে জায়গা করে নিতে পারেন। কারণ তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত পছন্দের মানুষ। উত্তর ২৪ পরগনা থেকে কমপক্ষে চারজন বিধায়ক মন্ত্রী হচ্ছেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে অন্তত তিনজন মন্ত্রী হচ্ছেন।
দক্ষিণ দিনাজপুর থেকে এক বর্ষিয়ান বিধায়কের নাম শোনা যাচ্ছে। মালদা থেকে রেকর্ড ভোটে জয়ী এক বিধায়ককে মন্ত্রী করে পুরস্কৃত করা হতে পারে। মুর্শিদাবাদ থেকেও এবার দুজন প্রতিনিধি জায়গা পেতে পারেন রাজ্য মন্ত্রিসভায়।
ঘাসফুল শিবির সূত্রে আরও খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ১০-১২ জন নতুন মুখ থাকছেন। লাল দাগ পড়তে পারে বহু পুরনো মন্ত্রীর ক্ষেত্রে। পুরনো মন্ত্রীদের অনেকেই এখনও শপথের জন্য ডাক পাননি। ফলে অনেকেই রয়েছেন উদ্বেগে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…