খবর লাইভ : ভোট-পরবর্তী হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের। মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল ও জয় মুখোপাধ্যায়। অভিযোগ দায়ের হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও।
অভিযোগকারী দুই নেতার আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় হাজির হয়ে মিঠুন তাঁর একটি জনপ্রিয় বাংলা ছবির ডায়লগ ব্যবহার করেন। তারপর রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসভায় তিনি ওই ডায়লগ (আমি জলঢোঁড়া নই ফেলেবোড়াও নই। আমি হলাম জাত গোখরো। এক ছোবলে ছবি) ব্যবহার করেন। সিনেমার ডায়লগ হলেও সেটা বিভিন্ন রাজনৈতিক সভায় ব্যবহার করা হয়েছে। এতে বাংলার মানুষ হিংসায় প্ররোচিত হয়েছেন। মিঠুনের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি অনেক মুভিতে অভিনয় করেছেন। রামকৃষ্ণের মত চরিত্রেও অভিনয় করেছেন। কিন্তু সেই সব সিনেমা থেকে কোনও ডায়লগ ব্যবহার করেননি।
মোট ৬টি ধারায় মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী পর্যায়ে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিয়েছেন মিঠুন।
অন্যদিকে, ‘ছেলে বউকে ডাকার লোক থাকবে না। অনাথ করে দেবো।’ সম্প্রতি দিলীপ ঘোষ এমনই মন্তব্য করেন বলে অভিযোগ তৃণমূলের। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…