খবর লাইভ : ভোটের ফল পরবর্তী হিংসার সাক্ষী থাকল মেদিনীপুর। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের গাড়ির ওপর হামলার অভিযোগ। সন্ত্রাস-কবলিত এলাকা ঘুরে দেখতে গিয়েছিলেন। পাঁচকুড়িতে স্থানীয়দের হামলার মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। গাড়ি ঢুকতেই বাঁশ, লাঠি নিয়ে হামলা করেন এলাকাবাসীরা। সেই ভিডিয়ো সোশ্যাল সাইটে মন্ত্রী নিজেই পোস্ট করেন। ঘটনার জন্য শাসকদল তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি নেতৃত্ব। বাংলায় মিটিং-মিছিল বন্ধ। তাও কেন বাংলাতে কেন্দ্রীয় নেতারা? পাল্টা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে হিংসার ছবি। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর। ঘটনা হল, আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এদিন মেদিনীপুরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। পিংলা ও সবংয়ে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। তার আগেই নিজেই হামলার মুখে খোদ মন্ত্রী! পাঁচকুড়ির সামনে তাঁর কনভয় পৌঁছতেই ,স্থানীয় বাসিন্দারা ইট, বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায়। ভেঙে দেওয়া হয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি। মন্ত্রীর সঙ্গে ছিলেন রাহুল সিনহা। আক্রান্ত হন ওই বিজেপি নেতাও। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, হামলার পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার আইসি-সহ উচ্চ পদস্থ কর্তারা।
যদিও এই হামলা নিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় মিটিং-মিছিল বন্ধ। তাও কেন বাংলাতে কেন্দ্রীয় নেতারা? পাল্টা প্রশ্ন মমতার।এমনকী কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে উস্কানি দেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…