Categories: State

শেষ দেখে ছাড়ব, কলকাতায় পা রেখে হুঙ্কার

খবর লাইভ : বাংলা দখলের স্বপ্ন ভেঙে চুরমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- অমিত শাহদের ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন প‍ূরণ হয়নি। সেই হারের পর থেকেই শ‍ুর‍ু হয়েছে বিজেপি কর্মীদের দেদার আক্রমণের পালা। মঙ্গলবার দু’দিনের রাজ্য সফরে কলকাতায় এসেই ফের হুঙ্কার ছেড়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। সোনারপুর ও বেলেঘাটায় ফল পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি হুঙ্কার ছুঁড়েছেন তিনি, ‘হাম ডরনেওয়ালি নেহি হ্যায়, লড়নেওয়ালি হ্যায়। এর শেষ দেখে ছাড়ব।’
রাজ্যে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও কেন দল মুখ থুবড়ে পড়ল, কেন গো-হারা হারতে হল, তার কারণ অনুসন্ধানে এদিন রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দমদম বিমানবন্দরে পা রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি কর্মীদের উপরে লাগাতার আক্রমণ চলছে। ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে। নির্বাচনে জয়- পরাজয় থাকবে। কিন্তু বাংলায় যা চলছে, তা দেশের অন্য কোনও রাজ্যে দেখা যায় না।’
বিমানবন্দর থেকে প্রথমে নরেন্দ্রপুরের গোপালপুরে, পরে সোনারপুরে ও শেষে মানিকতলার কাঁকুরগাছিতে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যান নাড্ডা। আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা দেন। দলীয় কর্মীদের উপরে আক্রমণের নিন্দা করার পাশাপাশি তৃণমূলকে নিশানা করে বলেন, ‘এটাই তৃণমূলের গণতন্ত্র। সারা দেশের মানুষ এই হিংসা দেখছেন। বিরোধীদের উপরে যেভাবে আক্রমণ চলছে, তাতেই পরিষ্কার গণতন্ত্রকে কী চোখে দেখে তৃণমূল কংগ্রেস। গণতান্ত্রিক উপায়েই এর যোগ্য জবাব দেওয়া হবে।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago