Categories: National

যোগী আদিত্যনাথের বৈজ্ঞানিক প্রজ্ঞা, নাইট্রোজেন থেকে অক্সিজেন

খবর লাইভ : যোগী হওয়ার আগে তিনি ছিলেন অজয় মোহন। এই অজয় মোহনের বিষয়ে শোনা গিয়েছিল তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র। অঙ্ক শাস্ত্রে স্নাতক ডিগ্রি আছে তাঁর। কিন্তু যোগী হওয়ার পর তাঁর বৈজ্ঞানিক প্রজ্ঞা আরও উন্নত হয়েছে বলে শোনা যায়। সেই বৈজ্ঞানিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বহু বিতর্কিত মন্তব্য করেছেন তিনি এর আগে। তিনি এখন পুরোদস্তুর যোগী। যোগী আদিত্যনাথ। তবে বিজ্ঞান ভুলে যাননি তিনি। তিনি ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের দণ্ডমুণ্ডের কর্তা। তিনি মুখ্যমন্ত্রী। এহেন বিজ্ঞান মনষ্ক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন নাইট্রোজেনকে অক্সিজেনে পরিণত করতে হবে।
করোনায় বিপুল সংখ্যক উত্তরপ্রদেশের মানুষ আক্রান্ত। সবচেয়ে বেশি ঘাটতি উত্তরপ্রদেশে অক্সিজেনের। অক্সিজেনের অভাবে করোনা রোগীরা মারা যাচ্ছেন। মুশকিল হচ্ছে সারা দেশে অক্সিজেনের অভাবে রোগীরা মারা যাচ্ছেন। এর আগে নাইট্রোজেনকে অক্সিজেনে রূপান্তরিত করার আবিষ্কারের কথা ভারতের কোনও বৈজ্ঞানিকের মাথায় কেন আসেনি। এটাও কিন্তু ভাববার বিষয়। তবে তাজ্জব ব্যাপার নিমেষে অক্সিজেনের সমস্যার সমাধান করে দিলেন আমাদের যোগী মহারাজ। যোগী বলেছেন, অক্সিজেনের অভাব দূর করতে আধিকারিকদের উচিত আইআইটি কানপুরের সঙ্গে যোগাযোগ করে নাইট্রোজেনকে অক্সিজেনে রূপান্তর করার উপায় বার করা।
যোগী ভক্তরা যোগীর ধন্য ধন্য করছেন। কিন্তু বাগড়া দিচ্ছেন আবার নেটিজেনরা। যোগীজির যোগ্যতার প্রশংসা করতে পারছেন না নিন্দুকরা।
নেটিজেনদের মধ্যে একজন টুইট করে লিখেছেন, নাইট্রোজেন কেন বিশ্বের সমস্ত উপাদানকে অক্সিজেনে পরিণত করার চেষ্টা করা হোক। একজন লিখেছেন যোগীজি, আপনার আগে কেন পৃথিবীর কোনও বৈজ্ঞানিক এটা ভাবতে পারেননি। একজন লিখেছেন, নাইট্রোজেন কেন, জল থেকে অক্সিজেন বের করার নির্দেশ দেওয়া উচিত যোগীজির। কারণ জলে অন্তত হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই আছে। জল থেকে হাইড্রোজেন আলাদা করে নিলেই অক্সিজেন মিলবে। প্রস্তাবটা মন্দ নয়। একবার ভেবে দেখতে পারেন যোগী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago