Categories: State

অক্সিজেনের অভাব, কর্ণাটকের হাসপাতালে মৃত ২৪

খবর লাইভ : অক্সিজেনের অভাবে মৃত্যু ২৪ জন রোগীর। কর্নাটকের চামারাজনগরের এক হাসপাতালে ঘটনা। মৃতের মধ্যে অনেকেই করোনা রোগী ছিলেন বলে খবর। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
করোনায় কাবু গোটা দেশ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দিকে দিকে শুধুই অক্সিজেনের আকাল। দেশে প্রাণবায়ুর অভাবে মৃত্যু হয়েছে, এমন ঘটনার নজির মিলেছে একাধিক রাজ্যে। এবার সেই তালিকায় নতুন সংযোজন কর্নাটক। বিজেপি শাসিত রাজ্যের ওই হাসপাতালে মর্মান্তিক মৃত্যু ২৪জন রোগীর। ছটফটিয়ে মরতে হয়েছে অক্সিজেনের অভাবে।হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার রাত ১২টা থেকে ২টো অবধি অক্সিজেন বাড়ন্ত। তাতেই মৃত্যু হয়েছে রোগীদের। ওই হাসপাতালে মোট রোগী ছিল ১৪৪জন। তারমধ্যে স্রেফ ২ ঘণ্টায় মৃত্যু হল ২৪জনেরই।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা কথা বলেন জেলাশাসকের সঙ্গে। সম্পূর্ণ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ডিজিপি-আইজিপি প্রবীণ সুদকে।
মর্মান্তিক এই ঘটনার প্রকাশ্যে আসতেই রাজ্য সরকার ও কেন্দ্রকে আক্রমণ করেন ওয়াইনাডের সাংসদ রাহুল গান্ধি। ট্যুইটারে তিনি লেখেন, ”ওঁরা প্রাণ হারিয়েছেন নাকি খুন করা হয়েছে? আমি মৃতের পরিবারকে সমবেদনা জানাই।”

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago