খবর লাইভ : কার দখলে নীলবাড়ি? শুরু হয়ে গেছে গণনা। ২৯২টি কেন্দ্রে ভোটগণনা শুরু। প্রার্থী মারা যাওয়ায় ভোট হয়নি সামসেরগঞ্জ ও জঙ্গিপুর দুটি কেন্দ্রে। কোভিড বিধি মেনেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে শুরু হয়ে গেছে গণনা। ১০৮টি গণনাকেন্দ্রে চলছে ভোট গণনার কাজ। মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। তারপর হবে ইভিএমের গণনা। এদিকে গণনা শুরু হতেই অভিযোগের বন্যা। ভবানীপুরে তৃণমূল প্রতিনিধি ছাড়াই খোলা হয় স্ট্রংরুমের তালা। অভিযোগ ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ওই কেন্দ্রের গণনা চলছে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে।
বালিগঞ্জে ভোটগণনা শুরুর আগে অশান্তি। গণনাকেন্দ্রে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশ পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ বিজেপির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…