Categories: National

“ঘর শত্রু বিভীষণ”, করোনা আবহে মোদির সমালোচনা নির্মলার স্বামীর

খবর লাইভ : ভাইরাস মোকাবিলায় বিরোধীরা তো ছিলই। এবার কথা শুনতে হল ঘরের মানুষের কাছেই। “করোনা সংক্রমণের মোকাবিলায় মোদি সরকার প্রমাণ করছে, তারা অনুভূতিহীন এবং অসংবেদনশীল। এই সরকার হূদয়হীন।” এমনই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী ড. পারাকালা প্রভাকর। পাশাপাশি তাঁর অভিযোগ, সরকারের অযোগ্যতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা ও ভাবমূর্তি।তাঁর স্পষ্ট কথা, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে আন্তরিকভাবে পদক্ষেপ করা উচিত সরকার।

ইউটিউবে তাঁর সাপ্তাহিক ব্লগে সীতারমনের স্বামী আরও বলেন, পরিযায়ীরা ফের পথে নেমেছেন। তারা ফিরতে চাইছে নিজেদের বাড়িতে। এই ভয়াবহতার মূল্য চোকাতে হবে কেন্দ্রকে। কারণ জনপ্রিয়তা খুবই ক্ষণস্থায়ী। মিলিয়ে যেতে দেরি লাগে না। স্বচ্ছতা ও সহমর্মিতা মানুষ মনে রাখেন বলে মন্তব্য করেছেন প্রভাকর। তিনি আরও বলেন, রোগীরা হাসপাতালে অ্যাম্বুল্যান্স নেই। হাসপাতালে শয্যা নেই। মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। শ্মশানের আগুন নিভছে না। রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের কাছে নির্বাচন ও ধর্মকর্মই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের কোনও দাম নেই। আমাদের টিভি চ্যানেলগুলি দেখিয়ে চলেছে কীভাবে নির্বাচন সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। দেখানো হচ্ছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই ভিড় জড়ো করতে ব্যস্ত। টিকাকরণের গতি শ্লথ হয়েছে। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরামর্শের যে ভাবে উত্তর দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, তা অত্যন্ত অনুচিৎ এবং অশোভন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago