Categories: National

কোভিড নিয়ে পোস্টেও ‘উসকানি’ দেখছে কেন্দ্র

খবর লাইভ : কোভিড-১৯ মোকাবিলায় ব্যর্থ কেন্দ্র সরকার৷ হাসপাতালে বেড নেই, টিকার অপ্রতুলতা, অক্সিজেনের জন্য হাহাকার৷ বিরোধীরা এ নিয়ে সরকারের ভূমিকার ভালো-মন্দ আলোচনা করে টুইট করেছেন৷ কিন্তু টুইটারকে সেই টুইটগুলি ব্লক করার জন্য কড়া নির্দেশ দেয় কেন্দ্র। বিজেপি সরকারের সাফাই, সেগুলি নাকি ‘উসকানিমূলক’৷ যার ফলস্বরূপ করোনা অতিমারি নিয়ে লেখা প্রায় ১০০টির বেশি পোস্ট মুছে দিয়েছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এর মধ্যে বহু বিশিষ্টজনের টুইটও রয়েছে৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইটার হ্যান্ডেল ‘বাংলার গর্ব মমতা’র কোভিড সংক্রান্ত পোস্ট মুছে দেওয়া হয়েছে৷ এছাড়াও সাংসদ রেবন্ত রেড্ডি, বাংলার মন্ত্রী মলয় ঘটক, অভিনেতা বিনীত কুমার সিং এবং পরিচালক বিনোদ কাপরি ও অবিনাশ দাসের অ্যাকাউন্টের পোস্ট ব্লক করা হয়েছে। কেন্দ্রের অবশ্য সাফাই, ওই টুইটগুলি ভারতে তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী ঠিক নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কোভিড মোকাবিলায় কেন্দ্রের ব্যর্থতা নিয়ে সরব৷ তবে রাজ্যে সম্প্রতি নির্বাচন চলায় বিজেপি সরকারের নজরদারি একটু বেশি বলে মনে করছে ওয়াকিফহাল মহল৷

যে সমস্ত টুইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হয়েছে তা হয় কোভিড-১৯ মোকাবিলায় কেন্দ্রের মোদি সরকারের ব্যর্থতা নিয়ে লেখা অথবা অতিমারিতে সাধারণ মানুষের নাকাল হওয়ার কথা লেখা হয়েছিল। যদিও টুইটারের তরফে ঠিক কোন টুইট মুছে ফেলা হয়েছে তা এখনও বলা হয়নি। তবে যাদের টুইট মুছে ফেলা হয়েছে তাদেরকে ভার্চুয়াল নোটিশ পাঠিয়ে বলা হয়েছে যে টুইটগুলি ভারত সরকারের মতে ভারতীয় আইনবিরুদ্ধ। যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেনি কেন্দ্র। মোদি সম্প্রতি নির্বাচনী সভাতে ভাষণে ব্যস্ত থাকলেও করোনা মোকাবিলা নিয়ে মুখ খোলেননি৷ কোভিড প্রসঙ্গে শুধু উপদেশ দিয়ে দায় সেরেছেন৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago