খবর লাইভ : অক্সিজেনের জন্য হাহাকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে বেশ কয়েকটি রাজ্যে। এবার অমৃতসরের নীলকান্ত হাসপাতলে অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৬ জনের। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, সরকারি নীতি অনুযায়ী প্রথমে হাসপাতালগুলিতে অক্সিজেন পাঠানো হচ্ছে। এরপর জায়গা পাচ্ছে বেসরকারি হাসপাতাল। আর এতেই সর্বনাশ ঘটে যাচ্ছে।
সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। অক্সিজেনের অভাবে ঝুঁকি না নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে বহু রোগীকে। অক্সিজেনের অভাবে জয়পুর গোল্ডেন হাসপাতলে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যদিও পঞ্জাবের ক্ষেত্রে এই প্রথম দেখা দিল সমস্যা। ওই হাসপাতালের অভিযোগ অবশ্য কেন্দ্র কিংবা ভিন রাজ্যের বিরুদ্ধে নয়। খোদ নিজেদের প্রশাসনের দিকে। নীলকান্ত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সিলিন্ডার বন্টন নিয়ে সরকারি ও বেসরকারি বৈষম্য তৈরি করছে রাজ্য সরকার। এই বিভাজন কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বালবীর সিং সিধু। অক্সিজেনের যারা অবৈধ সরবরাহে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পরিস্থিতির কথা জানিয়ে চিঠি লিখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চিঠিতে আবেদন জানিয়েছেন কভিদ ইনজেকশন বাড়ানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ করার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…