Categories: State

‘সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন’ঘোষণা আসলে বিজেপির জুমলা: ডেরেক

খবর লাইভ : বিজেপির ‘বিনামূল্যে ভ্যাকসিন’নিয়ে বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা আসলে জুমলা। শুক্রবার এই সুরে বিজেপির ভ্যাকসিন ট্যুইটের জবাব দিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি ভিডিয়ো প্রকাশ করে বলেন,’বিজেপির প্রথাগত মিথ্যাচারের মধ্যে অন্যতম এটি। বিহারে নির্বাচন চলাকালীন বিহারের মানুষকে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর সেই রাজ্যের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি। সেখানে এখনও সব মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পায়নি। ভোট হয়ে যাওয়ার পর বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে গিয়েছে। একইভাবে এ রাজ্যের মানুষকেও বিনামূল্যে ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি।এটা আদতে জুমলা ছাড়া আর কিছু নয়। মানুষকে অনুরোধ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে কান দেবেন না। বিজেপিকে বিশ্বাস করবেন না।
উল্লেখ্য, ভোটের বাংলায় এদিনই ফের বিজেপির বড় প্রতিশ্রুতি দিয়েছে। এদিন তারা ঘোষণা করে, বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। শুক্রবার বঙ্গ বিজেপির ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহকারে একটি পোস্ট টুইট করা হয়। ওই ট্যুইটে ঘোষণা করা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কোভিড-১৯ ভ্যাকসিন প্রত্যেককে বিনামূল্যে সরবরাহ করা হবে।’ বাংলায় এখনও বিধানসভা নির্বাচন শেষ হয়নি। আরও দু’দফার ভোট বাকি রয়েছে। তার মধ্যেই করোনা ভ্যাকসিন নিয়ে যে প্রতিশ্রুতি দিল পদ্ম শিবির, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে রাজ্যের শাসক দল বিজেপির এই প্রচারকে আদেও গুরুত্ব দিয়ে দেখতে চাইছে না। বরং তারা একে জুমলা বলেই উড়িয়ে দিতে চাইছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago