Categories: State

বাড়তি আত্মবিশ্বাস, নাকি তৃণমূলের গড় বলেই কি ভার্চুয়ালে মোদি?

খবর লাইভ : বঙ্গ-ভোটের ষষ্ঠ দফা শেষ হল বৃহস্পতিবার ৷ হাতে আর মাত্র দুই দফা ৷ নির্বাচন হবে ৬৯টি আসনে ৷ যদিও ভোট বাকি ৭১টি আসনে ৷ কিন্তু প্রার্থীদের প্রয়াণের কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট ১৬ মে ৷ আর এই ৬৯টি আসন যে জেলাগুলিতে রয়েছে, তার অধিকাংশই তৃণমূল কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ৷ কিছু জায়গায় আবার শক্তিশালী কংগ্রেসও৷আর এই আসনগুলির কোনওটিতেই প্রচারে আসছেন না নরেন্দ্র মোদি ৷
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে দলের হয়ে নিজের কর্তব্য থেকে কিছুটা হলেও পিছু হঠতে হল তাঁকে ৷তবে এর মধ্যেও অনেকে নির্বাচনী অঙ্ক খুঁজে পাচ্ছেন৷ কারও কাছে বিষয়টি ইতিবাচক, তো আবার কেউ কেউ মনে করছেন, এই সিদ্ধান্তকে হাল ছেড়ে দেওয়া বললেও অত্যুক্তি করা হবে না ৷রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের মতে, এখনও পর্যন্ত ছটি দফায় সব মিলিয়ে ২২৩টি আসনে নির্বাচন হয়েছে ৷ আর এই ২২৩টির মধ্যে বিজেপি সরকার গড়ার জন্য প্রয়োজনী সংখ্যা জোগাড় করে ফেলেছে বলেই নরেন্দ্র মোদি আর সভা করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না ৷ তাই সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে তিনি নিজের প্রচারের কাজ সেরে ফেলতে চাইছেন ৷যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য অংশের মতে, যেহেতু সপ্তম ও অষ্টম দফায় নির্বাচন হবে একেবারে তৃণমূলের গড়ে ৷ বীরভূম, কলকাতা এই দুটি জায়গা তো তৃণমূলের গড় বটেই ৷ তার সঙ্গে পশ্চিম বর্ধমান, মালদা, মুর্শিদাবাদেও তৃণমূলের ভালো প্রভাব রয়েছে৷ কংগ্রেসের প্রভাব রয়েছে মালদা ও মুর্শিদাবাদে৷তবে উত্তর দিনাজপুর, মালদার কিছুটা অংশ ও পশ্চিম বর্ধমান বিজেপিও বেশ শক্তিশালী ৷ কিন্তু বাকিদের থেকে কিছুটা হলেও পিছিয়ে ৷ এবার বিধানসভা ভোটে সেই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না আঁচ করেই নরেন্দ্র মোদির সভাগুলি সরিয়ে নিল বিজেপি ৷
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের এই দুই অংশের কোনও বক্তব্যকেই সমর্থন করছেন না প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় ৷ তিনি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পিছনে কোনও রাজনীতি খুঁজতে চান না ৷ বরং তাঁর বক্তব্য়, ‘‘সারা দেশ জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তার জন্য তিনি (মোদি) সভা বন্ধ করে রেখেছেন ৷ তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন ৷’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago