খবর লাইভ : সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে শুক্রবার জানালেন, তিনি সুপ্রিম কোর্ট ছাড়ছেন আনন্দ, শুভ ইচ্ছা ও অনেক সুন্দর স্মৃতি নিয়ে। সেই সঙ্গে নিজের সেরাটা দেওয়ার তৃপ্তিও রয়েছে তাঁর। সুপ্রিম কোর্টের ৪৭তম প্রধান বিচারপতি বোবদে অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। এর মধ্যে রয়েছে অযোধ্যার বাবরি মসজিদ মামলার ঐতিহাসিক রায়। ২০১৯ সালের নভেম্বর মাসে তিনি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করেছিলেন। কোভিড-১৯ অতিমারীকালে তিনি ভারতের বিচারব্যবস্থার নেতৃত্ব দিয়েছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলেও আদালতের কাজকর্ম জারি রেখেছিলেন। বিদায়ী ভাষণে বোবদে বলেন, ‘আমি আগে আনুষ্ঠানিক বেঞ্চে অংশ নিয়েছি কিন্তু এমন মিশ্র অনুভূতি আগে হয়নি। বিচারপতি হিসাবে ২১ বছর দায়িত্ব পালন করেছেন এবং সেই অভিজ্ঞতা অনন্যসাধারণ। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুধু বিদ্বান হিসাবেই পরিচিত থাকবেন না, সেই সঙ্গে একজন অসাধারণ বিচারপতি হিসাবেও উজ্জ্বল হয়ে থাকবেন। তাঁর ভালবাসা ও যত্নের কথাও মনে থাকবে। মেহতা আরও জানান, বোবদের রসবোধ দারুণ। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং বলেন, এটা অবসর নেওয়ার বয়সই নয়। বিচারপতিদের অবসরের বয়স বাড়াতে সংবিধান সংশোধন করা উচিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…