Categories: National

জার্মানি থেকে আসছে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট

খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশাহারা দেশ। একলাফে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষেরও বেশি ছাড়িয়েছে। রাজধানী দিল্লিসহ একাধিক জায়গায় অক্সিজেনের ঘাটতি রয়েছে বলে বারংবার অভিযোগ উঠছে৷ কীভাবে বাড়িতে অক্সিজেন তৈরি করা যায়, তা জানতে অনেকে গুগলে সার্চ করছে৷ এই মহামারীর পরিস্থিতিতে সমস্যা নিরসনে এগিয়ে এল আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস (এএফএমএস)৷ সেনাবাহিনীর এই ইউনিট জার্মানি থেকে অক্সিজেন তৈরির প্ল্যান্ট উড়িয়ে আনছে ভারতে৷ শুক্রবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে দেশের বহু হাসপাতাল সমস্যায় পড়েছে। সেই কথা মাথায় রেখে জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট এবং কন্টেনার নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে এএফএমএস৷ এক সপ্তাহের মধ্যেই এগুলি দেশে এসে পৌঁছাবে৷ কোভিড সেনা হাসপাতালে সেগুলিকে কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে৷ প্রতিটি প্ল্যান্ট এক ঘণ্টায় ২৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করতে পারে৷

অক্সিজেনের অভাব দিল্লিতে সবথেকে বেশি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন যাতে অক্সিজেন পাঠানো হয়। কিছু হাসপাতালেও অক্সিজেনের অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আদালতের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে, রোগীদের রক্ষা করতে যে কোনও উপায়ে অক্সিজেনের ব্যবস্থা করুক সরকার।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago