খবর লাইভ : ভোটষষ্ঠীতে ফিরল শীতলকুচির স্মূতি। এবার ঘটনাস্থল বাগদা। গুলিবিদ্ধ ২ গ্রামবাসী। কাঠগড়ায় এবার পুলিশ বাহিনী। গোটা ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে পুলিশের তরফে। আত্মরক্ষার স্বার্থেই গুলি বলে তাঁদের। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মীও।
বৃহস্পতিবার ভোট শুরুর পর থেকেই সংবাদ শিরোনামে চলে আসে বাগদা বিধানসভা এলাকা। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে থাকে। সকালেই সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ আয়ত্তে আনে পরিস্থিতি। পরে বিকেলে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বাগদার রণঘাটে বিজেপির ক্যাম্প অফিসে হামলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কোনও কারণ ছাড়াই লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, বিজেপি কর্মীদের লক্ষ্য করে পুলিশ ১০ রাউন্ড গুলি চালায় পুলিশ। জখম হন কমপক্ষে ৭ জন। পালটা আক্রমণ করা হয় পুলিশকে। গুরুতর জখম বেশ কয়েকজন পুলিশকর্মী। ছিঁড়ে দেওয়া হয় উর্দি। ঘটনায় সাব ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিক আক্রান্ত হন। তাঁর মাথায় আঘাত লাগে। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের দাবি, পরিস্থিতি যে জায়গায় যায় ওই সময় আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি চালায় তারা।
এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পুলিশের পক্ষ থেকে এডিজি দক্ষিণবঙ্গের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্ট কমিশনের কাছেও জমা দেওয়া হবে। গুলি যে পুলিশ চালিয়েছে, এবং আত্মরক্ষার স্বার্থেই তা চালানো হয়েছে, সেটাও কার্যত উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…