খবর লাইভ : করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের দাম জানাল সেরাম ইনস্টিটিউট। রাজ্যকে দেওয়া হবে ৪০০ টাকা প্রতি ডোজ ভ্যাকসিন। বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিন পাবে ৬০০ টাকা প্রতি ডোজে। সেখানে কেন্দ্র পাবে ১৫০ টাকা প্রতি ডোজ।
দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে টিকাকরণকে গুরুত্ব দিচ্ছে সরকার। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা, তাঁদের টিকা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন নির্মাতাদের কাছ থেকে টিকা কেনার সুযোগের কথা জানায় কেন্দ্র। এমনকি খোলা বাজারেও টিকা আনার কথা জানিয়েছে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে রাজ্যগুলি কত টাকায় ভ্যাকসিন কিনতে পারবে তা উল্লেখ করা হয়নি। এবার সেই প্রশ্নের উত্তর দিল সেরাম ইনস্টিটিউট। কী দাম ধার্য করা হয়েছে? সেরাম ইনস্টিটিউটের তরফে বলা হয়েছে, সব রাজ্য সরকারকে কোভিশিল্ডের প্রতিটি ডোজের জন্য খরচ করতে হবে ৪০০ টাকা। অর্থাৎ দু’টি ডোজের জন্য লাগবে ৮০০ টাকা। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। যদিও কেন্দ্র ১৫০ টাকার বিনিময়েই প্রতিটি ডোজ পাবে। কেন্দ্রীয় সরকার টিকাকরণে নীতি ঘোষণা করার সময় জানিয়েছিল, নির্মাতা সংস্থাগুলি যা ভ্যাকসিন উৎপাদন করবে তার ৫০ শতাংশ দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে বাকি ৫০ শতাংশ রাজ্য ও খোলা বাজারে বিক্রি করা যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…