Categories: National

একদিনে মৃত্যু ২০০০ পার, বিশ্বে রেকর্ড গড়ে ভারতে দৈনিক আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার

খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর তার জেরে রোজই ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে এবার সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়ল ভারত। প্রথমবার একদিনে দেশে করোনার কবলে পড়লেন ২ লক্ষ ৯৫ হাজারের বেশি মানুষ! শুধু ভারতে নয়, এটা গোটা বিশ্বের নিরিখেই রেকর্ড। আক্রান্তের এই রেকর্ড বৃদ্ধির জেরে রেকর্ড হারে বাড়ছে অ্যাকটিভ কেসও। এদিন অ্যাকটিভ কেস বেড়েছে ১ লক্ষের বেশি। পাশাপাশি দৈনিক মৃত্যু ২০০০ পেরিয়ে গিয়েছে। সবমিলিয়ে দেশের বর্তমান করোনা পরিস্থিতি ভয় ধরানোর জন্য যথেষ্ট।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। আর এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। অন্যদিকে ভারতে এখনও অবধি ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২০২৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৪৫৭ জন। আর এর ফলে মোট ১ কোটি ৩২ লক্ষ ৭৬ হাজার ৩৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় অ্যাকটিভ কেস বেড়েছে ১ লক্ষ ২৫ হাজারের বেশি। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ৫৭ হাজার ৫৩৮ জন।
করোনার সঙ্গে লড়াই করার একমাত্র অস্ত্র টিকার জোগানে টান। উদ্বেগ বাড়িয়ে টিকাকরণের দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের পরিবার কল্যাণ আধিকারিক বলছেন, ‘আরও ভ্যাকসিন প্রয়োজন। কিন্তু তা কবে আসবে তা নিয়ে কিচ্ছু জানায়নি দিল্লি।’
শুধু নীলরতন সরকার মেডিক্যাল কলেজ নয়, ভ্যাকসিন নিয়ে এই হাহাকার জেলার হাসপাতালগুলিতেও। বারাসত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও সকাল ৯টা থেকে টিকার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষমেশ বাড়ি ফিরে গিয়েছেন ৩০০ জন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago