খবর লাইভ : এবার করোনার কবলে রাহুল গান্ধি। ট্যুইট করে নিজেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে হাসপাতালে এখনও তিনি ভর্তি হননি। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন কংগ্রেস সাংসদ।এদিকে এই দুঃসংবাদ জানতেই ট্যুইটারে তাঁর আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্যুইটে এদিন রাহুল লেখেন, ‘মৃদু উপসর্গ অনুভব করছিলাম। কোভিড পজিটিভ ধরা পড়েছে। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সকলে প্রটোকল অনুসরণ করুন এবং সাবধানে থাকুন।’
ভোটের প্রচারে তামিলনাড়ু, অসম, কেরল গেলেও বাদ ছিল পশ্চিমবঙ্গ। কেরলে ৬ এপ্রিল ভোট মিটতেই বঙ্গে নির্বাচনী প্রচারে আসেন কংগ্রেসের এই সাংসদ। যদিও প্রচারে একদিনই আসেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বাংলায় রাগার ৫টি নির্বাচনী জনসভার কথা ছিল। তবে তিনি জানিয়ে দেন, কোভিড পরিস্থিতির জন্য তিনি পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার বাতিল করছেন। আর এর ২দিন বাদেই করোনা আক্রান্ত হলেন রাহুল। উল্লেখ্য, সোমবার করোনা আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং। এরপরই আজ করোনার কবলে সনিয়া তনয়। ভোটের মুখে দলের দুই শীর্ষ নেতার কোভিড আক্রান্ত হওয়ার জেরে উদ্বিগ্ন কংগ্রেস নেতৃত্ব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…