Categories: National

উত্তরপ্রদেশের ৫টি শহরে লকডাউনের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের, সরকার বলছে মানবো না

খবর লাইভ : উত্তরপ্রদেশের পাঁচটি শহরে সোমবার রাত থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন বলবৎ করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। শহরগুলি হল লখনউ, প্রয়াগরাজ , বারানসী, কানপুর, এবং গোরক্ষপুর। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে এই নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আদালতের নির্দেশ সত্ত্বেও তারা লকডাউন বলবৎ করবে না। কারণ সরকার জীবন ও জীবিকা বাঁচাতে মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থ মামলার আর্জিতে বলা হয়েছিল রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারগুলির অবস্থা খুবই শোচনীয়। আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তাঁদের চিকিৎসার কোনও ব্যবস্থা হচ্ছে না। এই প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট এদিন উত্তরপ্রদেশের পাঁচটি শহরে লকডাউন বলবৎ করার নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশে জানানো হয়েছে উক্ত পাঁচটি শহরে লকডাউনের সময় অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে। গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে ৩০ হাজারের বেশি করোনা সংক্রমণের মামলা সামনে এসেছে। আদালত মনে করেছে করোনা সংক্রমণের মোকাবিলায় উত্তরপ্রদেশ সরকার ব্যর্থ। আদালত একাধিক নির্দেশ জারি করেছে, যেমন ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় স্থান বন্ধ রাখতে হবে। বন্ধ রাখতে হবে শপিংমলগুলিও। রাস্তার ধারে সব্জি এবং ফল বিক্রেতা বেলা ১১টার মধ্যে উঠে যাবেন। সরকারি, বেসরকারি স্কুল ২৬ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে হবে। এই নির্দেশ সারা উত্তরপ্রদেশে প্রযোজ্য হবে। সরকারি-বেসরকারি অফিসগুলি বন্ধ রাখতে হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ছাড়া সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্বাস্থ্য পরিষেবার প্রতিষ্ঠানগুলি এবং পরিবহন ব্যবস্থা চালু থাকবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোনওরকম অনুষ্ঠান করা যাবে না। তবে সেই সব বিয়ের অনুষ্ঠান করা যাবে যেটি পূর্ব নির্ধারিত ছিল। তবে এলাকার জেলা শাসকের অনুমতি নিতে হবে। সেই সব অনুষ্ঠানে ২৫ জনের বেশি জড়ো হতে পারবে না।
হাইকোর্টের নির্দেশ রাজ্য সরকার মানবে না বলে জানানোর পর আদালত ও সরকারের আইনি সংঘাত অনিবার্য বলেই মনে করছে আইনজ্ঞ মহল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago