Categories: National

কৃষকদের সঙ্গে ফের বৈঠকে বসুন প্রধানমন্ত্রী, চিঠি দিলেন হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী

খবর লাইভ : দিল্লি সীমান্তে হাজির হওয়া কৃষক ইউনিয়নগুলির সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শনিবার চিঠি দিলেন হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা। চিঠিতে তিনি লেখেন, কেন্দ্র সরকারের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লি সীমান্তের রাস্তায় আমাদের অন্নদাতারা রয়েছেন। এই বিক্ষোভ ১০০ দিনেরও বেশি দিন ধরে চলছে। তার ফলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন,”আমি সত্যিই বিশ্বাস করি যে, পারস্পরিক আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান করা যায়।” তিন বা চারজন ক্যাবিনেট মন্ত্রী নিয়ে একটি কমিটি গঠন করে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করেছেন তিনি। কেন্দ্র সরকারের সঙ্গে কৃষক ইউনিয়নগুলির আগের বৈঠকে কিছু সমাধান বেরিয়েছে বলে মনে করেন চৌটালা।

তিনি জানান, দেশের মধ্যে হরিয়ানাই একমাত্র রাজ্য যেখানে গম, সরষে, ডাল, সূর্যমুখী প্রভৃতির মতো মোট ছ’টি শস্য ন্যূনতম সহায়ক মূল্যে কেনা হয়। তিনি নিশ্চিত যে, কেন্দ্রের সাহায্য পেলে ভবিষ্যতে এমএসপিতে কৃষকদের কাছ থেকে শস্য কেনা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, হাজার হাজার কৃষক, মূলত পঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের, সিঙ্ঘু, টিকরি ও গাজিপুরে চার মাসেরও বেশি সময় ধরে শিবির করে রয়েছেন গত সেপ্টেম্বরে পাশ হওয়া তিন কৃষি আইনের বাতিলের দাবিতে। সরকারের দাবি, এই আইন ফড়িয়া বা দালালদের হাত থেকে কৃষকদের বাঁচাবে ও নিজেদের শস্য বিক্রি করার আরও দরজা খুলে দেবে। তবে কৃষকদের বক্তব্য, এই আইনের মাধ্যমে এমএসপি তুলে দেওয়া ও মান্ডি ব্যবস্থাকে ধ্বংস করার পথ প্রশস্ত করছে। কর্পোরেটদের হাতের পুতুল হয়ে যেতে চায় না কৃষকরা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago