Categories: State

ফের প্রকাশ্যে মমতার অডিও টেপ, চাপে ঘাসফুল শিবির

খবর লাইভ : ভোটবঙ্গে ফের বিজেপির অডিও বোমা। মমতা বন্দ্যোপাধ্যায়ে ফোনালাপের বিস্ফোরক ক্লিপ প্রকাশ্যে আনল বিজেপি। ১০ এপ্রিল শীতলকুচিতে আধাসেনার গুলি চালানোর পরই ওই ফোনটি করেছিলেন মমতা। এমনই দাবি পদ্ম শিবিরের। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
ওই অডিও ক্লিপে কী শোনা গিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় ফোনটি করেছিলেন শীতলকুচির প্রার্থী পার্থপ্রতিম রায়কে। সেখানে নেত্রীকে বলতে শোনা যায়, মাথা ঠাণ্ডা করে ভোটটা করো। তারপর আমি এর বিচার করে দেব। জবাবে পার্থ প্রতিম বলেন, একদম। এরপর ওই মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, সবকটাকে অ্যারেস্ট করাব, সবকটা সিআরপিএফকে। ডেড বডিগুলোকে এখন রেখে দাও। কালকে ডেডবডিগুলো নিয়ে মিছিল হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। সব পড়ে থাকবে, আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠাণ্ডা করে। পাশাপাশি তিনি জানতে চান, এই কাজটা কারা করেছে? সিআরপিএফ? জবাবে পার্থপ্রতিম জানান, সিআরপিএফ। যাঁরা মারা গেয়েছেন তাঁরা আমাদেরই লোক। এরপর ফের নির্দেশ দিতে শোনা যায় ওই মহিলা কণ্ঠকে। বলেন, তুমি এক কাজ করো পুরো এফআইআর করবে। ল ইয়ারকে দিয়ে, নিজের ইচ্ছামত করবে না। এফআইআর বাড়ির লোক যেটা করবে সেটা আমি বলে দেব আফটার ইলেকশন।যাতে কম্যান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে । এসপিকেও ফাঁসাতে হবে আইসিকেও ফাঁসাতে হবে। নিশ্চিন্তে কাজ করো। তুই দু’একবার করে যা আর গিয়ে বলে দে। চারদিকে মানুষকে গিয়ে বলে দে, চিন্তা করার কোনও কারণ নেই, ভোট যাতে না দিতে পারেন তার জন্য এরা এমন করছে।
এরপরই মাঠে নেমে পড়ে বিজেপি। দলের আইটি সেল প্রধান অমিত মালব্য দাবি করেন, ‘মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে সওয়াল না করে সিআরপিএফ-কে গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছেন।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago