Categories: State

কোভিডের কোপেও কমছে না ভোটের দফা

খবর লাইভ : একদিকে চলছে ভোটযুদ্ধ। অন্যদিকে চোখ রাঙাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে ভোটের বাকি আরও ৪ দফা। সংক্রমণের চেইনকে ভাঙতে জনস্বার্থে একসঙ্গে রাজ্যের শেষ তিন দফার ভোট করার কথা ভাবনা চিন্তা করছিল নির্বাচন কমিশন। শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন। সেই বৈঠকেই এমন প্রস্তাব রাজনৈতিক দলগুলির কাছে দেওয়া হতে পারে বলে জল্পনা। তবে তার আগেই সেই জল্পনা উড়িয়ে দিল কমিশন। কমিশনকে উদ্ধূত করে এমনই দাবি এএনআই-এর।
কোভিডের কোপে কি এবার বাংলার ভোট? জোর জল্পনা শুরু হয়, নির্বাচন কমিশনের অন্দরেই। সেক্ষেত্রে ২৪ এপ্রিল এক সঙ্গে হতে পারে তিন দফা। কোভিডের কোপে প্রাণ গেছে ইতিমধ্যেই সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজাউল হক।করোনা আক্রান্ত গোয়ালপোখরের টিএমসি প্রার্থী গোলাম রব্বানিও। এর জেরে আরও বেশি উদ্বিগ্ন কমিশন। পাশাপাশি নির্বাচনী জনসভাগুলিতে ভিড় জমছে কাতারে কাতারে। এই পরিস্থিতিতে সব দিক বিবেচনা করেই নির্বাচন সদনে ভোটের দফা কমানোর চিন্তাভাবনা শুরু হয়। কিন্তু এএনআই সূত্রে খবর, ভোটের দফা কমানোর কোনও পরিকল্পনা নেই কমিশনের।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago