খবর লাইভ : জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা ও সমাজকর্মী উমর খালিদকে গত বছর দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে গত অক্টোবর মাসে গ্রেফতার করা হয়েছিল। দিল্লি আদালত অবশেষে খালিদকে জামিনে মুক্তি দিল। পাশাপাশি জেল থেকে বেরনোর আগে খালিদকে নিজের ফোনে আরোগ্য সেতু অ্যাপ ইন্সটল করতে বলেছে আদালত। কারণ হিসাবে বলা হয়েছে যে, এই সময় করোনার সংক্রমণ আবারও বাড়ছে। আদালত জানিয়েছে, জনতাদের কবে চিহ্নিত করে গ্রেফতার করা হবে তার জন্য অনন্তকাল খালিদকে জেলে রাখা যেতে পারে না। হিংসার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে খালিদকে ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয়েছিল। প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসায় প্রাণ গিয়েছে ৫০ জনেরও বেশি এবং আহত হয়েছে প্রায় ২০০ জন। দিল্লি পুলিশের অপরাধ শাখা তাদের চার্জশিটে অভিযোগ করে যে, শাহিনবাগে যারা আন্দোলন সংগঠিত করেছিল তাদের সঙ্গে যুক্ত ছিলেন খালিদ এবং সেখানে গিয়েছিলেন হিংসার পরিকল্পনা করতে। তাছাড়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার ও মহারাষ্ট্রে সিএএ-বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার এবং ‘উস্কানিমূলক’ ভাষণ দেওয়ার অভিযোগ ছিল খালিদের বিরুদ্ধে। পুলিশের দাবি, বিভিন্ন রাজ্যে আন্দোলনে সংগঠকরা তাঁর যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…