খবর লাইভ : কথায় বলে, ‘ঢুঁশ না খেলে হুঁশ ফেরে না।’ রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ যখন বেলাগাম, তখন নির্বাচনী সভা-মিছিলে করোনা বিধি শিঁকেয় তুলে রাখছিল রাজনৈতিক দলগুলি। আর সেই বিপজ্জনক প্রবণতা দেখেও চোখ বন্ধ করে রেখেছিলেন নির্বাচন কমিশনের কর্তারা। কিন্তু হাইকোর্টের গুঁতো খেয়ে এবার নড়েচড়ে বসেছেন। রাজ্যে করোনা পরিস্থিতির উদ্বেগজনক চিত্রকে মাথায় রেখে কিভাবে প্রচারে কোভিড বিধি মেনে চলা যায়, তা নিয়ে আলোচনার জন্য আগামিকাল শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস সহ রাজ্যের স্বীকৃত ১০টি দলের প্রতিনিধিদের সঙ্গে দুপুর দুটোয় বৈঠকে বসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
সূত্রের খবর, বড় জনসভা এবং রোড শোয়ের পরিবর্তে রাজনৈতিক দলগুলি যাতে ছোট-ছোট পথসভা ও সীমিত সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে সে বিষয়ে জোর দেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে। সর্বদলীয় বৈঠকের আগেই অবশ্য কমিশনের পক্ষ থেকে বুধবার যে সব জেলায় পঞ্চম দফা থেকে অষ্টম দফা পর্যন্ত ভোট রয়েছে সেই সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবারই এক জনস্বার্থ মামলার শুনানিতে জেলাশাসক ও নির্বাচন কমিশনকে ভোট প্রচারে জমায়েত নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণান নায়ার। রাজনৈতিক দলগুলির প্রচার ও জনসভায় মাস্ক পরা বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছিলেন। এমনকী প্রয়োজনে ১৪৪ ধারা জারির মতো কঠিন পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরেই কমিশনের ‘কুম্ভকর্ণের’ ঘুম ভেঙেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…