খবর লাইভ : চতুর্থ দফার ভোট শেষ। নজরে এবার ১৭ তারিখ। ওই দিন ভোট রয়েছে বারাসত, মধ্যমগ্রাম সহ বসিরহাট মহকুমাতে। পঞ্চম দফার ভোটে প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল ও বিজেপি দুই শিবিরই। সোমবার বারাসতের কাছারি ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি। ওই একই দিনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই হেভিওয়েটের সভা ঘিরে ইতিমধ্যেই সরগরম বারাসত শহর।
বারাসতের বিজেপি প্রার্থী হয়েছেন শঙ্কর চট্টোপাধ্যায়। বারাসতের পাশাপাশি সংলগ্ন বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করবেন বিজেপির এই প্রথম সারির নেতা। ওই দিন বিকেল ৩টেয় সভা হওয়ার কথা রয়েছে। সভাস্থল তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।
অন্যদিকে ওইদিনই সকাল দশটায় বারাসত স্টেডিয়ামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসত, মধ্যমগ্রাম, আমডাঙ্গা সহ সংলগ্ন বিধানসভার তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। পায়ে চোট পেয়েছেন মমতা। তাই সভাস্থলের দুশো মিটারের মধ্যে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই বারাসতের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর হয়ে প্রচার করে গিয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব এবং জয়া বচ্চন। অন্যদিকে মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশীর সমর্থনে রোড শো করেছেন নরেন্দ্র মোদির বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…