খবর লাইভ : শীতলকুচিতে চারজনের মৃত্যুতে মমতাজি এত শোকপ্রকাশ করছেন, কিন্তু ওই দিন যে আনন্দ বর্মন নামে এক নতুন ভোটারও প্রাণ হারিয়েছেন, সে কথা তো উনি ভুলেই গিয়েছেন। বিজেপি নেতা অমিত শাহের এই মন্তব্যর তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন ভবনে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘অমিত শাহ মিথ্যা কথা বলছেন। অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। পাঁচ জনের মৃত্যুতেই দুঃখপ্রকাশ করেছেন মমতা। মোদি-শাহ এই পাঁচ জনের মৃত্যু নিয়ে কোনও কথা বলেননি। সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করা হচ্ছে। অমিত শাহের পদত্যাগ দাবি করছি।’
শীতলকুচিতে চার জনের মৃত্যুতে দোষারোপ-পাল্টা দোষারোপের পালা চলছেই। গতকালের ওই ঘটনায় কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। অমিত শাহের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়েছেন। উনি উস্কানি না দিলে, এমনটা হতো না।’ পাল্টা ষড়যন্ত্র বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন মমতা।
শাহের মন্তব্যের বিরোধিতা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘অমিত শাহ মিথ্যা কথা বলছেন। অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। পাঁচ জনের মূত্যুতেই দুঃখপ্রকাশ করেছেন মমতা। মোদি-শাহ এই পাঁচ জনের মৃত্যু নিয়ে কোনও কথা বলেননি। সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করা হচ্ছে। অমিত শাহের পদত্যাগ দাবি করছি।’ তিনি আরও বলেন, ‘বাহিনী বলেছিল তাদের ঘিরে ধরা হয়েছে। আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এমনই জানিয়েছেন অমিত শাহ। তাঁদের বক্তব্যের সমর্থনে সেই ফুটেজ কোথায়?’ ‘বাংলায় আরও শীতলকুচি হবে।’ দিলীপ ঘোষের এই মন্তব্যের জন্য রাজ্য সভাপতিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…