Categories: State

শীতলকুচির ঘটনায় কী বললেন মোদি?

খবর লাইভ : ভোট চতুর্থীতে রক্তাক্ত হল কোচবিহারের শীতলকুচি। কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শনিবার সকালের এই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। নির্বাচন কমিশনকে তদন্তের আবেদন জানাব।’
এদিন শিলিগুড়ি ও কূষ্ণনগর দুই জনসভাতেই শীতলকুচি প্রসঙ্গে মুখ খোলেন মোদি। শীতলকুচির ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আসলে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দোষ চাপিয়েছেন। তিনি বলেন, ‘দিদি আর তৃণমূলের মনের মতো বাংলা চলবে না। আমি নির্বাচন কমিশনের কাছে কোচবিহারের ঘটনার তদন্ত দাবি করছি। দিদি এই হিংসা, সকলকে উস্কানি, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার এই কাজ আপনাকে বাঁচাতে পারবে না। বিজেপির প্রতি সমর্থন দেখে দিদি হতাশ। ছাপ্পা ভোট আর পড়ছে না। হিংসা করে দিদি আর পারবেন না। তাই দিদি অসন্তুষ্ট। মমতাকে হারাতে একজোট বাংলার মানুষ। হার দেখে দিদি আমার ওপর রেগে যাচ্ছেন। পঞ্চায়েতের মতো ছাপ্পা ভোট করতে না পেরে দিদি নারাজ। ১০ বছর কী করেছেন তা তো বলতে পারেন না। যেখানে যান, স্রেফ মোদিকে কটূক্তি করেন। ভাইপোর কাজের হিসেব দিতে হবে তো না কী? কিন্তু হিসেব দেয় কি? স্রেফ কটুক্তি করে।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago