Categories: National

টিকা উৎসবের ডাক প্রধানমন্ত্রীর, ভ্যাকসিনের যোগান নেই অভিযোগ একাধিক রাজ্যের

খবর লাইভ : ১১-১৪ এপ্রিল টিকা উৎসবের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে সেখানে মহারাষ্ট্র, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের মত রাজ্য থেকে ভ্যাকসিনের জোগান নেই বলে অভিযোগ আসছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। করোনাকে বাগে আনতে নাইট কারফিউ, টিকা উৎসব, কনটেইনমেন্ট জোন এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু ঘটনা হল, সকলে ভ্যাকসিন না পেলে কারফিউ করে কি সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। যা ভ্যাকসিন আছে, তা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। করোনা মোকাবিলায় এখন মূল লক্ষ্য ভ্যাকসিনের অপচয় রোধ।
করোনার বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি যে রাজ্যে সেই মহারাষ্ট্রে ভ্যাকসিনের অভাবে বন্ধ হয়েছে ২৬টি সেন্টার। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপির বক্তব্য, গুজরাতকে ভ্যাকসিনের যে পরিমাণ ডোজ পাঠানো হচ্ছে, মহারাষ্ট্রকেও সেই পরিমাণ দেওয়া হচ্ছে। কিন্তু মহারাষ্ট্রের জনসংখ্যা তো গুজরাতের দ্বিগুণ। ১ কোটি ডোজে আমাদের চলবে কী করে? পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ট্যুইটারে তিনি লিখেন এখনও পর্যন্ত ৯ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ৪.৩ কোটি রাজ্যগুলির হাতে রয়েছে। তাহলে ভ্যাকসিনের অভাব হল কীভাবে? অযথা ভয় দেখানো বন্ধ হোক।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অবশ্য আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিকে অনেক বেশি করে ডোজ পাঠানো হচ্ছে।পাল্টা হর্ষবর্ধন জানান, দেশের যে তিনটি রাজ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন পাঠানো হয়েছে তার তৃতীয় ও প্রথম স্থানে রয়েছে রাজস্থান ও মহারাষ্ট্র। এই দুটিই অ- বিজেপি শাসিত।
ঘটনা হল টিকার অভাব দেখা দিয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও। টিকা অমিল নোটিস ঝোলানো হয়েছে সেখানকার বেশ কয়েকটি হাসপাতালে। একই অভিযোগ অন্ধপ্রদেশেও। অভাব দেখা দিয়েছে ওড়িশাতে। অন্যদিকে কী অবস্থা পশ্চিমবঙ্গের? স্বাস্থ্যকর্তারা অবশ্য এখনই ভয় পাওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago