Categories: National

মেয়ের কান্না ভেজা আর্তিই কি কাজে এলো? অবশেষে মুক্তি পেলেন অপহৃত জওয়ান

খবর লাইভ : অপহরণের ১০০ ঘন্টারও বেশি সময়। অবশেষে মুক্তি পেলেন ছত্রিশগড়ে মাওবাদীদের হাতে বন্দি কোবরা কমান্ডো রাকেশ্বর সিং মিনহাজ। বৃহস্পতিবার এমনই জানিয়েছে রাজ্য সরকার। এ দিন দুপুরে সরকারের তরফে পাঠানো দুই সদস্যের একটি দল ও শতাধিক গ্রামবাসীদের উপস্থিতিতে ওই জওয়ানকে মুক্তি দেওয়া হয়। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করেন, তিনি সুস্থ রয়েছেন বলেই জানানো হয় সিআরপিএফের তরফে।
গত সোমবার সাংবাদিকদের কাছ থেকে জানা যায়, মাওবাদীদের হেফাজতে রয়েছেন মিনহাজ। এরপর তাঁর ছবি প্রকাশ করে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় মাওবাদীরা। সংবাদমাধ্যমে মিনহাজের ছবি প্রকাশ্যে আসতেই অস্থির হয়ে ওঠে পরিবার। বাবাকে ফিরে পেতে কম কান্নাকাটি করে নি সিআরপিএফ জওয়ান এর একরত্তি মেয়ে। সংবাদমাধ্যমে ক্যামেরার সামনে কান্না ভরা মুখে সে আর্জি জানায়, “মাওবাদী আঙ্কেল, দয়া করে আমার বাবাকে ফিরিয়ে দিন। পাপার পরী পাপাকে খুব মিস করছে। আমি পাপাকে খুব ভালোবাসি। প্লিজ আঙ্কেল আমার বাবাকে ঘরে পাঠিয়ে দিন।” ওই ঘটনার ৪৮ ঘণ্টা পরই মু্ক্তি দেওয়া হল মিনহাজকে। তার আগে মধ্যস্থতাকারীদের সঙ্গে একপ্রস্ত আলোচনা করে মাওবাদীরা।
এ দিন দুপুরে সরকারের তরফে পাঠানো দুই সদস্যের একটি দল ও শতাধিক গ্রামবাসীদের উপস্থিতিতে ওই জওয়ানকে মুক্তি দেওয়া হয়। পদ্মশ্রী প্রাপক ধর্মপাল সাইনি, গোন্দওয়া সমাজের সভাপতি তেলাম বোরাইয়া, সাতজন সাংবাদিক ও ছত্তীসগঢ় সরকারের দুই প্রতিনিধি রাকেশ্বরকে উদ্ধার করে নিয়ে আসেন। সেখান থেকে তাঁকে বিজাপুরের সিআরপিএফের তারেম ক্যাম্পে নিয়ে আসা হয়।
মানহাজ ৩ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই সুকমা-বিজাপুর সীমান্তে ভয়াবহ মাও গেরিলা হামলায় শহিদ হন অন্তত ২২ জন জওয়ান। আহত হন ৩২ জন। তারপর গত সোমবার স্থানীয় সাংবাদিকদের ফোন করে মানহাসের অপহরণের কথা স্বীকার করে মাওবাদীরা। মঙ্গলবার আরও নিশ্চিত করে মাওবাদীরা বিবৃতি জারি করে সরকারের উপর চাপ সৃষ্টি করে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago