খবর লাইভ : মমতা বন্দোপাধ্যায়ের সভার আগে রণক্ষেত্র কোচবিহার। ৪ নম্বর ওয়ার্ডের এক যুবকের মৃত্যকে ঘিরে তীব্র চাঞ্চল্য। মোটরবাইকে এসে দুই দুষ্কৃতী গুলি করে পালায় এক যুবককে। এই ঘটনার প্রতিবাদে রাস্তার উপর গাছ ফেলে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
ঠিক কী হয়েছে ঘটনাটি? ৪ নম্বর ওয়ার্ডের শান্তি নগর এলাকায় একটি সোনা রূপোর দোকান প্রানতোষ সাহার। প্রত্যেক দিনের মতো আজও দোকান খুলেছি লেন। কিছুক্ষণের মধ্যেই বাইকে আসে দুই দুষ্কৃতী। বন্দুক তাক করে গুলি চালায় তাকে। এমনই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রক্তাক্ত অবস্থায় তাকে কোচবিহারের এম জে এন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশের ভূমিকা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে প্রতিবাদ জানান তারা। স্থানীয়দের দাবি, ওই ব্যবসায়ী বিজেপি কর্মী ছিলেন। বিজেপির দাবি, এর পেছনে তৃণমূলের ইন্ধন রয়েছে। অন্যদিকে গেরুয়া শিবির কেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…