খবর লাইভ : প্রায় ৫৩.৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও অ্যাকাউন্টের সংবেদনশীল তথ্য ফাঁস করে দিয়েছে এক হ্যাকার। সামাজিক নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীদের প্রায় এক পঞ্চমাংশের গোপন তথ্য প্রকাশ করা হয়েছে।
এই ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ফেসবুক আইডি নম্বর, প্রোফাইল নাম, ইমেইল ঠিকানা, লোকেশনের তথ্য, লিঙ্গের বিবরণ, চাকরি ও অন্যান্য তথ্য। ৬১ লক্ষেরও বেশি ভারতীয় ফেসবুক ব্যবহারকারী সাইবার ক্রাইম ফোরামের দ্বারস্থ হয়েছেন। হাডসন রকের নিরাপত্তা ফার্মের সিইও অ্যালন গল বলেন, ৫৩.৩ কোটি মানুষের ফেসবুক তথ্য বিনা পয়সায় ফাঁস করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে যে ফোন নম্বর থেকে এটা ব্যবহার করা হয় সেটা ফাঁস হয়ে যাওয়ারও ভীষণ সম্ভাবনা রয়েছে। আপনাদের তথ্য নিয়ে এই চূড়ান্ত অবহেলা নিয়ে ফেসবুক এখনও কোনও মন্তব্য করেনি।’ এদিকে, ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, এগুলি পুরনো তথ্য যা ২০১৯ সালে রিপোর্ট করা হয়েছিল এবং আমরা বিষয়টি সেই বছরেই মিটিয়ে দিয়েছি। কিন্তু এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে সব মহলে কারণ এই তথ্য নিয়ে সাইবার অপরাধীরা ইমেইল, এসএমএস স্প্যাম, রোবোকল, হুমকি ও হেনস্থা ইত্যাদি করতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…