Categories: National

ভয়াবহ করোনা পরিস্থিতি, একদিনে দেশে সংক্রমণের কবলে ৯৩ হাজার

খবর লাইভ : লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনার কবলে ৯৩ হাজারের বেশি মানুষ। কলকাতাতে আক্রান্ত ৫২৮। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত ১৭৩৬জন। পজিটিভিটি রেট বেড়েছে ৬.৬৫%। মৃত্যু হয়েছে ৭১৪ জনের। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।
মারাত্মক আকার নিচ্ছে গোটা দেশের করোনা পরিস্থিতি। পরিস্থিতি বাগে আনতে উড়িষ্যার দশটি শহরে নাইট কারফিউ জারি করা হয়েছে। পুনেতে সব ধর্মীয় স্থান ৯ তারিখ পর্যন্ত বন্ধের নির্দেশ। কোভিদ বিধি লঙ্ঘন করলে ১,০০০ টাকা জরিমানা। বন্ধ থাকবে রেস্তোরাঁও। বিহারের সারা মাস জুড়ে জামায়েত নিষিদ্ধ। ১০ তারিখ পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্ণাটক, কেরল, ছত্রিশগড়, চন্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি এবং হরিয়ানার মতো রাজ্য গুলিতেও রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে করোনা।
অন্যদিকে ভোটের বাংলায় হু হু করে সংক্রমণ বাড়ছে। এক্ষেত্রে চিকিৎসকরা মাক্স পড়া, স্যানিটাইজার এর ব্যবহার এবং দূরত্ব বজায় রাখতে বারবার সতর্ক করেছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago