খবর লাইভ : ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে কেন্দ্রীয় যৌথ বাহিনীর গুলির লড়াই। মৃতের সংখ্যা বেড়ে ২২। সেনা সূত্রে খবর, রবিবার সকালে ১৭ জন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে বলে।
শনিবার মাওবাদী উপস্থিতির খবর পেয়ে ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুরের ৫টি ক্যাম্প থেকে প্রায় দুই হাজার জওয়ান তল্লাশি অভিযান শুরু করে। তাঁরা বিজাপুরের তারেম, উসুর ও পামেদ এবং সুকমার মিনপা ও নরসাপুরমে তল্লাশি অভিযান শুরু করে। সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, মাওবাদী নেতা হিদমা ওই জঙ্গলেই উপস্থিত ছিল। তাঁকে ধরার জন্যই এই অভিযান চালানো হয়েছিল।
আচমকা শুরু হয় মাওবাদীদের হামলা।গতকাল ৫ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। আজ সকালে আরও ১৭ জনের দেহ উদ্ধার হয়েছে। শহিদ জওয়ানের সংখ্যা বেড়ে ২২-এ পৌঁছেছে। এখনও নিখোঁজ এক জওয়ান।
গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইট করে বলেন, ”এনকাউন্টারে যে জওয়ানরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।দেশবাসী গোটা ঘটনায় ব্যথিত। জওয়ানদের আত্মত্যাগের কথা কখনও ভুলব না।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটারে লেখেন, ”আমাদের বীর জওয়ানদের আত্মত্যাগ বিফলে যাবে না। শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। শান্তি ও উন্নয়নের শত্রুদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…