খবর লাইভ : ভোট আবহে ফের করোনা থাবা বসালো এই রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ জন ভর্তি হল বেলেঘাটা আইডি হাসপাতালে। এদের মধ্যে একজনের দেহে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন পাওয়া গেছে। বাকি ৫ জনের দেহে ব্রিটেনের করোনা ভাইরাসের স্ট্রেন পাওয়া গিয়েছে। রাজ্যে ৮ দফায় ভোট পর্ব শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ থেকে। তার আগে করোনার নতুন স্ট্রেন হানা দেওয়ায় অনেকের মধ্যেই আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে।
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, তারা প্রত্যেকেই দুবাই থেকে এসেছেন। এদের দুজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়, একজন মালদহ ও তিন জন নদিয়ার বাসিন্দা। এদের প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। এরা চিকিৎসকদের পরামর্শে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এদিন ছুটির দিন থাকা সত্বেও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজ নেন। যেভাবে রাজ্যে করোনার নতুন স্টেন মাথাচাড়া দিচ্ছে, তাতে যথেষ্টই চিন্তিত স্বাস্থ্য আধিকারিকরা। তাঁদের বক্তব্য, বিমানে করে যারা আসছেন, তাঁদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ট্রেনে করে যারা মহারাষ্ট্র বা কেরালা থেকে আসছেন, তাদের করোনা পরীক্ষার ব্যবস্থা নেই। তাদেরও এবার করোনা বিধি মানতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…